× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০৭ পিএম

উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন : হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কুমিরা স্কুল মাঠে কুমিরা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের দলের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে তালা-কলারোয়ায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। মানুষ এখন উন্নয়ন চায়। যদি আপনারা উন্নয়ন না চান তাহলে যাকে ইচ্ছা তাকে ভোট দিন। আর যদি তালা-কলারোয়ার উন্নয়ন চান, তাহলে আগামী ১২ই ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষে ভোট দিন। তালা ও কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।’

‘আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী দিনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জামায়াতসহ সকল শ্রেণির মানুষকে নিয়ে কাজ করব।’

নির্বাচনি জনসভায় কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, খালিদ হোসেন, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ প্রমুখ।

Link copied!