× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৪১ পিএম

‘সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে’

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আগামী ১২ তারিখে ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে পারলে সাতক্ষীরার সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট বিদ্যালয় মাঠে সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনি শেষ জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে শ্যামনগর সরকারি মহসিন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। পাশাপাশি আধুনিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হবে। একবার আমাদের সুযোগ দিন—দেখবেন এই এলাকার উন্নয়ন কীভাবে হয়। সারাদেশের মানুষ সাতক্ষীরার উন্নয়ন দেখতে আসবে।’

জনসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মনিরুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Link copied!