× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:০৩ পিএম

ঈদের আগে সাতক্ষীরায় দুই আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:০৩ পিএম

আত্মহত্যা। প্রতীকী ছবি

আত্মহত্যা। প্রতীকী ছবি

সাতক্ষীরায় ঈদের আগে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার রসুলপুর ও শহরের কাটিয়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে। উভয় ঘটনায় শারীরিক অসুস্থতা ও মানসিক চাপকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রসুলপুরের কদমতলা এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৫৫) গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন ধরে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সকালে বাড়ির গেটের পাশে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

স্থানীয় ব্যবসায়ী আশরাফুজ্জামান জানান, রাজ্জাক প্রায় ২৫ বছর ধরে তাদের বাড়িতে কাজ করতেন। ঘটনাটি জানার পরপরই থানায় খবর দেওয়া হয়।

এদিকে, কাটিয়া এলাকার কর্মকারপাড়ায় সজীব দত্ত (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি সম্প্রতি ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরেছিলেন।

সদর থানার এসআই মহাসিন আলীর ভাষ্য, সজীব শৈশব থেকেই নানা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। সকালে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দুটি ঘটনাই পৃথকভাবে তদন্ত করা হচ্ছে। রসুলপুরের ঘটনায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

Link copied!