× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:২৫ পিএম

ছেলের মোটরসাইকেলের জন্য লাইনে দাঁড়ালেন মা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানি তেলের সংকট প্রকট হয়ে উঠেছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে পরিবারের প্রয়োজনে ছেলের মোটরসাইকেলের জন্য পেট্রোল সংগ্রহ করতে এক মাকে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ডেমলা ফিলিং স্টেশনে এমন চিত্র চোখে পড়ে। সেখানে শত শত মোটরসাইকেল নিয়ে স্থানীয়রা দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। ওই লাইনে ছিলেন সাগর বৈদ্যের মা বিথিকা রানী বৈদ্যও।

স্থানীয়দের মতে, টানা পাঁচ দিন জ্বালানি সরবরাহ বন্ধ থাকার পর উপজেলা প্রশাসন ইউনিয়নভিত্তিকভাবে তেল বিতরণের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী মুন্সিগঞ্জ ফিলিং স্টেশন থেকে কয়েকটি ইউনিয়নে পেট্রোল দেওয়ার কথা থাকলেও সরবরাহ প্রক্রিয়ায় অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।

এর আগে বুড়িগোয়লিনী ইউনিয়নে তেল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ফিলিং স্টেশনের ব্যবস্থাপকের বিরোধের জেরে তাকে মারধর করা হয়। এরপর কয়েকদিন তেল সরবরাহ বন্ধ থাকে।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, এলাকায় দুই হাজারের বেশি মোটরসাইকেল রয়েছে। জ্বালানি সংকটের কারণে অনেক ভাড়াচালক কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বা বিকল্প পেশা খুঁজছেন। ফলে অনেক ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদেরই লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে।

বিথিকা রানী বৈদ্য জানান, তার ছেলে মোটরসাইকেল ভাড়া চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালান। সময়মতো তেল না পাওয়ায় তিনি কৃষি কাজে ব্যস্ত থাকায় নিজেকেই লাইনে দাঁড়াতে হয়েছে। তিনি অভিযোগ করেন, সকালবেলায় সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের আগে তেল দেওয়া হয়েছে, এরপর সাধারণ মানুষের জন্য সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হয়। পাশাপাশি ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী নিয়মের বাইরে সুবিধা পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ ছিল। বর্তমানে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে আবার সরবরাহ শুরু হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!