× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৪:৫৯ পিএম

কালিগঞ্জে পুকুর থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৪:৫৯ পিএম

নিহত বিএনপি নেতা রবিউল ইসলাম । ছবি: সংগৃহীত

নিহত বিএনপি নেতা রবিউল ইসলাম । ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বিএনপি নেতা রবিউল ইসলাম (৬৪) এর ভাসমান লাশ। শনিবার দিনগত রাত ১১ টার দিকে উত্তর কালিগঞ্জের তারালী মোড় সংলগ্ন শানপুকুর থেকে জনতার সহায়তায় লাশ উদ্ধার করে পুলিশ। রবিউল ইসলাম উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মরহুম ইউনুস আলীর ছেলে।

নিহতের জামাতা ওমর ফারুক জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তার শ্বশুর তারালী চৌরাস্তার পরিবহন কাউন্টার এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর চাল ব্যবসায়ী বরুণ ঘোষের আড়তের সম্মুখে পুকুরের পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, তার শ্বশুর বিএনপি করতেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা মামলাসহ জুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। শ্বশুরের হার্টের সমস্যা ছিল, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি উদঘাটনের দাবি জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান পুকুর থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরবি/জেডআর

Link copied!