× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০২:০২ পিএম

নকলায় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কমিটি গঠন

নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০২:০২ পিএম

সভাপতি  শ্রী নয়ন চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক ভজন চন্দ্র সাহা। ছবি : রূপালী বাংলাদেশ

সভাপতি শ্রী নয়ন চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক ভজন চন্দ্র সাহা। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের শেরপুর জেলাধীন নকলা উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে নয়ন চন্দ্র শীলকে সভাপতি ও ভজন চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু (রাজা) ও সাধারণ সম্পাদক সুজন গাইন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি নয়ন চন্দ্র শীল। বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির নিজস্ব প্যাডে নকলা উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দুই বছর মেয়াদি আংশিক এই কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মিন্টু ঘোষ, প্রচার সম্পাদক প্রমিজ চন্দ্র সরকার, উজ্জল শীল, পান্থ দেবনাথ, বাঁধন সাহা, মিঠুন দেবনাথ, রুম্পা ঘোষ, বাপ্পি চন্দ্র সূত্রধর ও বিপ্লব বিশ্বাস।

সভাপতি নয়ন চন্দ্র শীল বলেন, যুবক ও যুব নারীরাই যেকোনো দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যুবক ও যুব নারীদের হাত ধরেই যে কোনো দেশের উন্নয়ন সাধিত হয়। 

তিনি বলেন, আমরা নিজ নিজ সমাজ, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। নিজ ধর্মের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে দেশ ও জাতির কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সমাজকে কাঙ্ক্ষিত পরিবর্তন করতে সদা তৎপর থাকব। জাতি, ধর্ম, বর্ণ এমনকি দলমতের ঊর্ধ্বে থেকে সকলকে সঙ্গে নিয়ে আমরা দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব। এ জন্য সবার পরামর্শ, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!