× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:১৪ পিএম

শেরপুর-২ আসনের প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এতে শেরপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ এবং এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা তাদের নির্বাচনি ইশতেহার পাঠ করেন।

এ সময় আগামীর নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে প্রার্থীরা তাদের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, থানার ওসি আশরাফুজ্জামান এবং বিজিবির হাতিপাগাড় কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান নির্বাচনি আচরণবিধি সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম।

অনুষ্ঠানে চারজন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় বক্তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।

Link copied!