× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:০৯ পিএম

ডিবির অভিযানে ভারতীয় পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জালালাবাদ থানার লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামে একটি বসতবাড়ির বাউন্ডারি দেয়ালের বাইরে, উত্তর পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রটি কালো-ছাই রঙের পুরাতন ভারতীয় গ্লোবাস এয়ার পিস্তল, যার মেটালের বাটে ইংরেজিতে লেখা রয়েছে: ‘Glowbas Sports, 1966 সাল।’

পিস্তলের ক্যালিবার ৪.৫ মিমি, এটি সিঙ্গেল শট, স্প্রিং পাওয়ারড (ব্রেক ব্যারেল মেকানিজম) এবং ব্যারেলের দৈর্ঘ্য ৪ ইঞ্চি। মোট দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি এবং আনুমানিক ওজন ৭৫০ গ্রাম।

এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পিস্তলটি একটি সাদা পলিথিন ও একটি কমলা রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!