× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৩৩ পিএম

জেলা পরিষদকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করা হবে: শামীম

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলা পরিষদকে একটি প্রকৃত জনগণের পরিষদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। জেলা পরিষদের মাধ্যমে যেন জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখা যায়, সেটিই তার লক্ষ্য।

সোমবার (১৬ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেট জেলা পরিষদকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করা হবে, যাতে এটি সত্যিকার অর্থেই জনগণের পরিষদ হিসেবে কাজ করতে পারে এবং জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়।

অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, জেলা পরিষদের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ফাঁকফোকর সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে শামীম বলেন, ‘তার রাজনৈতিক জীবন দীর্ঘ। বাল্যকাল থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আশির দশক থেকে সিলেটের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এ দীর্ঘ সময়ে কেউ তার বিরুদ্ধে কোনো ধরনের অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন।’

তিনি আরও বলেন, ‘দলের নেতারা তাকে যে দায়িত্ব ও আমানত দিয়েছেন, তা সঠিকভাবে রক্ষা করা তার দায়িত্ব। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে জেলা পরিষদের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।’

Link copied!