মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরী সম্পাদিত সংকলন ‘আলোর মিছিল’ সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাসকে উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে এই উপহার প্রদান করেন সম্পাদক আকাশ চৌধুরী।
এ সময় সহকারী হাই কমিশনার সংকলনটির ভূঁয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল কাজ অব্যাহত রাখার জন্য আকাশ চৌধুরীর প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন