× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১০:২৫ এএম

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১০:২৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গমুখী ৩২ হাজার ১৮৬টি যানবাহন যমুনা সেতু অতিক্রম করেছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ২ হাজার ৬০০ টাকা।

একই সময়ে ঢাকামুখী ২১ হাজার ৬০টি যানবাহন সেতু পারাপার করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতের বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা ধীরগতি ও যানজট তৈরি হয়েছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুর উভয় পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা দুটি করে বুথ রাখা হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!