বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন ১০ কবি-লেখক।
গতকাল শুক্রবার (০১ মে) এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন।
আয়োজকরা জানান, সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ; শিশুসাহিত্যে হাসনাত আমজাদ এবং কথাসাহিত্যে সমীর আহমেদ।
একই সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় ড. হাফিজ রহমান; কথাসাহিত্যে রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন ও নুসরাত সুলতানা।
সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) জানায়, শিগগিরই একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কবি-লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন