× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৬:৩৫ পিএম

বাংলাদেশে সুজুকি নিয়ে আসছে শক্তিশালী এবং সবচেয়ে দ্রুতগতির বাইক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুজুকি মোটরসাইকেলস বাংলাদেশ, বাইকিং দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। বহু প্রতীক্ষিত জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ উন্মোচন হতে যাচ্ছে ১ ডিসেম্বর। যা দেশের বাইকারদের জন্য আনবে স্পিড, কন্ট্রোল এবং মটোজিপি টেকনোলজির এক অনন্য অভিজ্ঞতা।

এই সিরিজের বাইকগুলোতে রয়েছে মটোজিপি প্রযুক্তি থেকে উদ্ভাবিত ২৫০ সিসি ইঞ্জিন, যা নতুন সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ পারফরম্যান্স এবং কার্যক্ষমতা নিশ্চিত করে। এছাড়া, বাইকগুলোর ৬ স্পিড গিয়ারবক্স নিখুঁত কন্ট্রোল এবং চমৎকার রাইডিং অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়।

সুজুকি গৌরবের সঙ্গে দাবি করছে যে, জিক্সার ২৫০ এই শ্রেণির সবচেয়ে দ্রুতগতির বাইক। এটি প্রিমিয়াম ডিজাইন এবং অবিশ্বাস্য পারফরম্যান্সের এক অসাধারণ সমন্বয়। সাম্প্রতিক নীতিমালার পরিবর্তন হাই-পাওয়ার মোটরসাইকেলের জন্য বাংলাদেশের বাজার খুলে দিয়েছে। যার ফলে, দেশে সুজুকি’র এই বাইকগুলোর উপস্থাপনা সম্ভব হয়েছে এবং বাইকারদের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন সম্ভাবনার যুগ।

১ ডিসেম্বর মনে রাখুন এবং দেশের মোটরসাইক্লিং ইতিহাসের এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের অংশ হোন। আরো তথ্যের জন্য চোখ রাখুন সুজুকি মোটরসাইকেলস বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেইজে। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!