× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:২২ পিএম

জান্নাতারা রুমীর ময়নাতদন্ত সম্পন্ন, পরিবারের কাছে হস্তান্তর

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:২২ পিএম

নিহত জান্নাতারা রুমী

নিহত জান্নাতারা রুমী

রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর (৩০) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রুমী এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আইসা পারভিন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, ‘ময়নাতদন্ত সম্পন্নের পর আমরা তার চাচাতো ভাই মেহেদী হাসানের কাছে জান্নতারা রুমীর মরদেহ হস্তান্তর করি।’

নিহত জান্নাতারা রুমীর চাচাতো ভাই মো. মেহেদী হাসান জানান, ‘ঢাকা মেডিকেল কলেজের মর্গে আমার চাচাতো বোন রুমীর ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তার মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে পুলিশ। আমরা তার মরদেহ নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুর গ্রামে নিয়ে যাচ্ছি। ওখানেই তার দাফন হবে। তিনি মো. জাকির হোসেনের মেয়ে। বর্তমানে হাজারীবাগের জিগাতলা এলাকার ২৫/৭১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। নিহত রুমী গণস্বাস্থ্য থেকে নার্সিং পাস করেছিলেন। তিনি দুই সন্তানের জননী ছিলেন।’

এর আগে, সকালে এমসিপির নারী নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!