× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৩৫ পিএম

নাচে-গানে আইসিএইচ-বি’র বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৩৫ পিএম

আইসিএইচ-বি’র বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান। ছবি- রূপালী বাংলাদেশ

আইসিএইচ-বি’র বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান। ছবি- রূপালী বাংলাদেশ

কয়েক শ শিক্ষার্থীর অংশগ্রহণে নাচ ও গানে জমকালো আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইনস্টিটিউট অব কমিউনিটি হেলথ-বাংলাদেশ (আইসিএইচ-বি) ও ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলায় প্রফেসর কাজী আবুল মনসুর অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান নান্নু, ডিসিএইচ ট্রাস্টের পরিচালক সুকুমার চক্রবর্তী এবং আইসিএইচ-বির প্রিন্সিপাল ডা. আমিন সাবের। 

তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিটিএইচ ট্রাস্টের সদস্য কাজী হাবিবুর রহমান। রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলীয় ও এককভাবে নাচ-গান পরিবেশন করেন। দলীয় গান হিসেবে পরিবেশন করা হয় এক সাগর রক্তের বিনিময়ে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, পৃথিবী এবার এসে বাংলাদেশে নাও চিনে ইত্যাদি। 

একক গান পরিবেশন করেন: অনি তাবাসসুম, জিনিয়া, দিপু, হিমু, সুদীপ্ত প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জারা, তন্নী, সেতু, মিতু ও ভাবনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবরিনা ও তাহমিনা।

রূপালী বাংলাদেশ

Link copied!