× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:৫০ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:৫০ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর সাড়ে ১২টায় ৩০০ ফুট রাস্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ‘অভ্যর্থনা মঞ্চ’ পরিদর্শন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

দুপুর ১২টায় গুলশানে হোটেল আমারিতে ‘আগামীর বাংলাদেশ— তরুণ প্রজন্মের স্বপ্ন সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ‘প্রত্যাবর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫’।

ইসির কর্মসূচি

বেলা সাড়ে ১১টায় গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক।

গণঅধিকার পরিষদের কর্মসূচি

বিকেল ৩টায় আল-রাজী কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের নির্বাচনি অবস্থান নিয়ে জরুরি সংবাদ সম্মেলন।

রূপালী বাংলাদেশ

Link copied!