ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১০:৩৯ এএম
সংঘর্ষে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। ছবি : সংগৃহীত

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

তারা হলেন- অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারটির মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।


 
জানা যায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। সে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী।
 
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।