× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৪৪ পিএম

শীতার্ত ও অসহায়দের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৪৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানী ঢাকার গাবতলী এলাকায় ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন এবং বিজিবির বিভিন্ন পদবীর সৈনিকদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর পক্ষ থেকে ৩০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!