রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
নির্বাচনি প্রচার
সকাল সাড়ে ৯টায় সেকশন-১০ এর সাদা পানির ট্যাংকি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক।
দুপুর ২টায় কারওয়ান বাজার প্রগতি টাওয়ারের সামনে গণসংযোগ শুরু করবেন ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (কোদাল প্রতীক)। এতে উপস্থিত থাকবেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
সকাল ১০টায় ৫৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন। বাদ আসর খিলগাঁওয়ে স্টাফ কোয়ার্টার জামে মসজিদ এলাকা থেকে গণসংযোগ করবেন ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
দুপুর আড়াইটায় মোহাম্মদপুর টাউনহল মাঠ থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন ঢাকা-১৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ছাত্র অধিকার পরিষদ
অনুষ্ঠিতব্য গণভোটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াত আমির
নির্বাচনি ক্যাম্পেইন শুরু উপলক্ষে দুপুর ২টায় মিরপুর-১০ গোলচত্বরে আদর্শ স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথ থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
উপদেষ্টা শারমীন
সকাল সাড়ে ৮টা থেকে শুরু হতে যাচ্ছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ‘সিলভার জুবলি’ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার, উত্তরা আধুনিক মেডিকের কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন-আল-রশিদ। সভাপতিত্ব করবেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হক।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন