× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:১৭ এএম

রাজধানীর স্কুলে শিক্ষার্থীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:১৭ এএম

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ফুটেজ। ছবি : সংগৃহীত

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ফুটেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর একটি স্কুলে এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে  দুই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।

সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, ৩-৪ বছর বয়সি এক শিশুকে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় টানাহিঁচড়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। গোলাপি শাড়ি পরিহিত এক নারী শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং ধমক দিচ্ছেন। পরে এক পুরুষ শিক্ষক স্ট্যাপলার হাতে শিশুর মুখের দিকে হুমকি দিয়েছেন।

পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছে। ঘটনাটি নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেছে। ইতোমধ্যে ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে থানায় ডাকা হয়েছে। তবে তারা বারবার সময় নিচ্ছেন।

ডিএমপির পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। নির্যাতনে জড়িতদের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তার। তাদের থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!