× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৫৩ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৫৩ এএম

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা-সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

শনিবার (২৪ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন, গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বনানী কবরস্থানে সকাল সাড়ে ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এরপর বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন তিনি।

দুপুর ২টায় বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

উপদেষ্টা রিজওয়ানার কর্মসূচি

আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে সকাল ১০টায় নির্বাচনি ইশতেহারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক অগ্রাধিকার নিয়ে তরুণদের সঙ্গে নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের এক সংলাপ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মসূচি

শান্তিনগর থেকে সকাল ৮টায় নির্বাচনি গণসংযোগ শুরু করবেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

ডিএমপির কর্মসূচি

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যার অন্যতম শুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বেলা পৌনে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!