× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫২ এএম

খুনের আশঙ্কায় মধ্যরাতে জিডি করেছেন ওসমান হাদির ভাই

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫২ এএম

ওমর বিন হাদি। ছবি : সংগৃহীত

ওমর বিন হাদি। ছবি : সংগৃহীত

নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে ঢাকার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আটটার দিকে তিনি শাহবাগ থানায় এ জিডি করেন। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ওমর বিন হাদি নিজের এবং শহীদ শরিফ ওসমান হাদির সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে একটি জিডি করেছেন। তবে এতে তিনি কারও নাম উল্লেখ করেননি।’

থানা সূত্রে জানা গেছে, জিডিতে ওমর বিন হাদি আশঙ্কা প্রকাশ করেছেন যে, তিনি ও শরিফ ওসমান হাদির সন্তান হত্যার ঝুঁকিতে থাকতে পারেন। হাদির হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেপ্তার না করায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাঁর পরিবারকে লক্ষ্য করে সুনামহানিকর অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!