রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে অভিযানে খিলগাঁও ও ডেমরা থানা পুলিশ দু’জন করে মোট ৪ জনকে এবং লালবাগ, মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, চকবাজার, যাত্রাবাড়ী ও কদমতলী থানা পুলিশ একজন করে মোট ৭ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- মো. আরিফ (২৬), মো. মনির হোসেন (৫২), মো. ইমন আলী (৩০), মো. মারুফ (২০), মো. লোকমান হেকিম (২৫), মো. রুবেল (২৬), বাবুল হোসেন (৪২), বাবলু মিয়া (৫১), মো. সাজ্জাত (২৩), মো. সাইমন ওরফে সাইমুন মিয়া (১৯) ও মো. আনিসুর রহমান রনি (৪৮)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে শনিবার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

-20251031160223-20251114184319-20251114202531-20251115172653-20251116163243-20251119151935-20251202184929-20251212132445-(1)--20260130163037.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন