রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা
বিকেল সাড়ে ৩টায় সোনারগাঁও হোটেলের বলরুমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তারেক রহমানের পক্ষে গণসংযোগ
সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে বনানী কাঁচাবাজারে ঢাকা-১৭ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রচার দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
ইশরাক হোসেনের কর্মসূচি
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বাদ জুমা ঐতিহাসিক ধূপখোলা মাঠে নির্বাচনি জনসভা করবেন। সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
জামায়াত আমিরের পক্ষে গণসংযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে (ঢাকা-১৫ আসনে) বিকেল সাড়ে ৪টায় গণসংযোগ করবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমানসহ কয়েকজন প্রাক্তন সেনা কর্মকর্তা।
ডা. এস এম খালিদুজ্জামানের পক্ষে দাঁড়িপাল্লার মিছিল ও গণসংযোগ
বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের পক্ষে গুলশান শাহজাদপুর সুবাস্তুর বিপরীত থেকে দাঁড়িপাল্লার সমর্থনে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।
ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বাগত র্যালি’
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত স্বাগত র্যালি অনুষ্ঠিত হবে।
নাহিদ ইসলামের নির্বাচনি গণসংযোগ
সকালে শুরু করে রাত পর্যন্ত বসুন্ধরা ও বাড্ডা পূর্ব থানা (৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে) এলাকার বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ করবেন ঢাকা-১১ আসনে সম্মিলিত ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তাসনিম জারার গণসংযোগ
বিকেল ৪টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত মুগদা এলাকায় গণসংযোগ করবেন ডা. তাসনিম জারা। গণসংযোগের ফাঁকে বিকেল ৫টায় মুগদা বড় মসজিদ এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন