× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:১১ এএম

পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ সন্তানের মৃত্যু, মা–বাবা আশঙ্কাজনক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:১১ এএম

সিলিন্ডার বিস্ফোরণে ধসে গেছে বাড়ির দেয়াল। ছবি : সংগৃহীত

সিলিন্ডার বিস্ফোরণে ধসে গেছে বাড়ির দেয়াল। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার নারিন্দার দক্ষিণ মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছে। বিস্ফোরণে ভবনের একটি দেয়াল ধসে পাশের টিনশেড বাড়ির ওপর পড়ে আরও আরও এক নারী আহত হয়েছেন। 

এর মধ্যে আগুনে দগ্ধ মো. সেলিম ব্যাপারী (৩০) নামে এক যুবক শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।

ওই ঘটনায় দগ্ধ তার মা সেলিনা বেগম (৪৫) ও বাবা মুক্তার ব্যাপারী (৫৫) একই হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁ=দের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মুক্তার ব্যাপারী সপরিবার নারিন্দা কাঁচাবাজারের কাছে দক্ষিণ মৈশুন্ডির একটি বাড়ির তৃতীয় তলায় বসবাস করতেন। তার ফ্রিজ ও এসির ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাসায় এসিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়।

প্রতিবেশীরা জানালা ভেঙে দগ্ধ মুক্তার ব্যাপারী, তার স্ত্রী সেলিনা ও তাদের একমাত্র ছেলে সেলিমকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সেলিম মারা যান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, সেলিমের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তার বাবা মুক্তারের শরীরের ২২ শতাংশ ও মা সেলিনার ২০ শতাংশ পুড়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, মুক্তার তার ফ্রিজ ও এসির গ্যাস সিলিন্ডার বাসায় এনে রেখেছিলেন। বিস্ফোরণের পর একটি সিলিন্ডার বাসার দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে ওই বাড়ির এক নারী আহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!