× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:৪৩ পিএম

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:৪৩ পিএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি- সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার হুমায়ুন রোডে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন। 

সোমবার (২ মার্চ) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: রেহানা বাদল (২৩), তারেক রহমান (২৩), মোহাম্মদ মনা (৪০), মোহাম্মদ ইরফান (১৮), মোহাম্মদ আজাদ (৫৫), মো. মিরাজ (৩৬), মো. আকাশ (২৫) ও মো. জনি (৩৫)।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দুজনকে ভর্তি করা হয়েছে, একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, তারেক রহমানের শরীরের ২০ শতাংশ, মোহাম্মদ মনার ১২ শতাংশ, ইরফানের ১৬ শতাংশ, আজাদের ২ শতাংশ, মিরাজের ২ শতাংশ, আকাশের ১ শতাংশ, জনির ৩ শতাংশ এবং রেহানা বাদলের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ভর্তি ও একজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!