আসন্ন অমর একুশে বইমেলায় নতুন তিনটি বই নিয়ে হাজির হচ্ছেন ভালোবাসার কবি গোলাম মাওলা জসিম। পাঠকপ্রিয় এই কবির নতুন প্রকাশনা ঘিরে ইতিমধ্যে সাহিত্যাঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্রকাশের অপেক্ষায় থাকা বইগুলোতে প্রেম, অনুভূতি, সম্পর্ক ও জীবনের অন্তরঙ্গ বোধকে নতুন ভাষায় তুলে ধরেছেন তিনি। সহজ অথচ হৃদয়ছোঁয়া ভাষাই তার লেখার প্রধান বৈশিষ্ট্য। ভালোবাসার গভীরতা ও মানবিক অনুভূতির কারণে তরুণদের পাশাপাশি সব বয়সী পাঠকের কাছেও তিনি সমান জনপ্রিয়।
এর আগে তার প্রকাশিত ভালোবাসার একশ কবিতা, মায়া ও আপন বই পাঠকমহলে সমাদৃত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব বই নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এ পর্যন্ত ২০টির বেশি বই লিখেছেন গোলাম মাওলা জসিম। প্রেমের কবিতার পাশাপাশি শিশু সাহিত্যেও তিনি স্বকীয়তা দেখিয়েছেন। বইপড়ায় মানুষের আগ্রহ বাড়াতে তিনি ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। চুল কাটার অপেক্ষার সময়কে বই পড়ার সুযোগে রূপান্তর করার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।
নতুন তিনটি বইতেও সম্পর্ক, স্মৃতি ও মানবিক আবেগের নানা রঙ তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন কবি গোলাম মাওলা জসিম। বইমেলায় কবি পাঠকদের সঙ্গে মতবিনিময় ও স্বাক্ষর প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন। সাহিত্যবোদ্ধাদের মতে, সহজ ভাষায় গভীর আবেগ প্রকাশের ক্ষমতাই তাঁকে সমকালীন প্রেমের কবিতায় আলাদা অবস্থান দিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন