× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:৫৫ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:৫৫ এএম

মতিঝিল শাপলা চত্তর । ছবি : সংগৃহীত

মতিঝিল শাপলা চত্তর । ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি, তা জেনে নিন।

শুক্রবার (৬ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

রাষ্ট্রপতির কর্মসূচি

সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

খেলাফত মজলিসের কর্মসূচি

বিকেল ৪টায় পল্টনে ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্টসের সিন্দুরপুর হলে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও স্বাগত জানাবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। উপস্থিত থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি

আজ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এনসিপির কর্মসূচি

বিকেল ৩টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!