× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:৩৩ পিএম

ক্র্যাবের আয়োজনে তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যদের সন্তানদের মধ্যে কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ক্র্যাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র পরিচালনায় প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ্ নয়ন, কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল ও আইয়ুব আনসারীসহ অন্যান্য সদস্যরা।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে আমিনুল ইসলামের সন্তান আফিউল ইসলাম প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় কালিমউল্যাহ্ নয়নের সন্তান শেখ জোহান কেনেডি এবং তৃতীয় স্থান অর্জন করে নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিলটনের সন্তান এ আর তালহা। ‘খ’ গ্রুপে আয়নাল হোসেনের সন্তান আয়নুন নাহার আকসা প্রথম স্থান, আসাদ আল মাহমুদের সন্তান আতইয়াব ইউশা আত্তা দ্বিতীয় স্থান এবং ইমরান আলীর সন্তান শামিন সাদমান শুদ্ধ তৃতীয় স্থান অধিকার করে। ‘গ’ গ্রুপে আবু হেনা রাসেলের সন্তান মিরাজ উদ দৌলা কোরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করে।

হামদ-নাত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে কালিমউল্যাহ্ নয়নের সন্তান শেখ জোহান কেনেডি প্রথম স্থান, শেখ ফাইজান তাবরেজি দ্বিতীয় স্থান এবং রূপালী বাংলাদেশের চিফ রিপোর্টার ও ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজীর সন্তান সাইফান মুহাম্মদ শান তৃতীয় স্থান লাভ করে। ‘খ’ গ্রুপে শাহরিয়ার আরিফের সন্তান ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার প্রথম স্থান এবং ইয়াশরা বিনতে শাহরিয়ার দ্বিতীয় স্থান লাভ করে। ‘গ’ গ্রুপে ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র সন্তান নাবিদ রহমান তৃর্য প্রথম স্থান, নওশীন তাবাসসুম তৃনা দ্বিতীয় স্থান এবং শেখ কালিমউল্যাহ্ নয়নের সন্তান শেখ তাসকিয়া হিমাদ্রী তৃতীয় স্থান লাভ করে।

শুভেচ্ছা বক্তব্যে ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, সদস্যদের সন্তানদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ২০২২ সাল থেকে সদস্যদের সন্তানদের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিবছরই অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।

আগামী ১৫ মার্চ ক্র্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।

রূপালী বাংলাদেশ

Link copied!