× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:৩৭ পিএম

পল্লী বিদ্যুতের আধুনিকায়নে সমিতিগুলোর সঙ্গে জ্বালানি মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১টায় আরইবি সদর দপ্তরে আয়োজিত এ সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি প্রধান অতিথি এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি বিশেষ অতিথি ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। এতে বোর্ডের সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজাররা অংশগ্রহণ করেন।

সভায় পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। আলোচনায় অংশ নিয়ে কর্মকর্তারা আনুপাতিক লোডশেডিং, সিস্টেম লস কমানো, বকেয়া আদায়, বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৭৭ সালে গঠিত পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি বিপ্লব এবং অবকাঠামো উন্নয়নে এর ভূমিকা অনন্য। তিনি পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং অলাভজনক সমিতিগুলোকে লাভজনক পর্যায়ে নিয়ে আসার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ক্রস-সাবসিডি ব্যবস্থার মাধ্যমে ভর্তুকিবিহীন পরিচালনা পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে একটি ব্যতিক্রমধর্মী সফল মডেলে পরিণত করেছে। তিনি গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা ও লোডশেডিংয়ের প্রকৃত কারণ গ্রাহকদের কাছে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নে সবার সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ ও নগর জীবনের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন, যা আজ দেশের গ্রামীণ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত।

রূপালী বাংলাদেশ

Link copied!