× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৭:৫৬ পিএম

রিকশাচালক শহীদ সাগরের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৭:৫৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ২০২৪-এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত রিকশাচালক ‘শহীদ সাগরের’র পরিবারকে সমোবেদনা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার রামপুরায় মৌলভীটেক এলাকার দরিদ্র রিকশাচালক শহীদ সাগরের বাসায় শোকাহত পরিবারের সাথে দেখা করে ‍‍`আমরা বিএনপি পরিবার‍‍`-এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহাম্মেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদাত হোসেন প্রমুখ।

এসময় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র রিকশাচালক শহীদ সাগরদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে। তাদের কারণে আজ আমরা মুক্ত, স্বাধীন স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। তাদের স্মরণ রাখার জন্য আমাদের দল যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়- তখন সকল শহীদের মর্যাদা রক্ষায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হবে।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, বিএনপি সবসময় আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকবে এবং তাদের সকল দ্বায়িত্ব গ্রহণ করবে।

এসময় শহীদ সাগরের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং ‍‍`আমরা বিএনপি পরিবার‍‍`-এর পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরবি/ এইচএম

Link copied!