আজ রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও শপিংমল সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। প্রয়োজনীয় কেনাকাটা বা জরুরি কাজে বের হওয়ার আগে কোন এলাকার দোকানপাট খোলা আর কোনগুলো বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে মার্কেট, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ তথ্য জানা না থাকলে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা ও সাধারণ মানুষকে। বিশেষ করে দূর থেকে কেনাকাটার উদ্দেশ্যে আসা মানুষের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৬ মে) সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর একাধিক এলাকার দোকানপাট ও বিভিন্ন মার্কেট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন