ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সায়েদাবাদে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১২:১৪ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মিলন (২৮)-কে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১ টায় সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিলন রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোড এলাকায় ছিনতাইকারীর হাত থেকে অন্য একজনকে রক্ষা করতে গিয়ে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।