ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম।

তিনি জানান, টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কোনো আহতের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং অংশ থেকে প্রায় ১০০ ফুট পশ্চিমে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।