× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৭:৩১ পিএম

নগদ অর্থ বহনে পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৭:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থের লেনদেন, ক্রয়-বিক্রয় এবং ব্যবসা-বাণিজ্যের পরিমাণ বাড়বে। এসময় বড় অঙ্কের অর্থ পরিবহনে নিরাপত্তার প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মানি এস্কর্ট সেবা প্রদান করবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

ডিএমপি জানায়, কোনও ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ নগদ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা নিতে চাইলে, তারা এই সেবা পাবেন। তবে, এস্কর্ট সেবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।

কীভাবে এই সেবা পাওয়া যাবে?
সেবা নিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করতে হবে। 
পুলিশ কন্ট্রোলরুমের নম্বর -২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ ও ০১৩২০-০৩৭৮৪৬ এছাড়াও জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯ ফোন দিয়েছে এ সেবা পাওয়া যাবে।

আরবি/এসবি

Link copied!