রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বিল্ডিংয়ের ৭ম তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কর্মরত। পরিবারটি মাদারীপুর সদর উপজেলায় থাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের অবস্থাই গুরুতর। দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানিয়েছেন, শুক্রবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় এসি থেকে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে ঘরে আগুন লেগে যায়। এতে তারা চারজনই দগ্ধ হন।
তিনি আরও জানান, আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিয়ন্ত্রণ করে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

-20250916152434-20250918000738-20250919230440.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন