ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এক দিনে ডিএমপি ট্রাফিকের ১৫১২ মামলা

বাসস
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৩:০৪ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৫১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৩৩৬টি গাড়ি ডাম্পিং ও ১৪৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির ট্রাফিক বিভাগ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।