× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:১৬ পিএম

ফেনীতে গ্যাস লিকেজে তিনজন দগ্ধ, ঢামেক বার্নে ভর্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:১৬ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। ছবি- সংগৃহীত

ফেনী সদরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হলে ভর্তি দেওয়া হয়।

দগ্ধরা হলেন— মো. রফিকুল ইসলাম (৪০), আবুল কাশেম (৫৫) এবং জেসমিন আক্তার (৩০)। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক বিধান সরকার জানান, ‘ফেনী থেকে গ্যাস লিকেজের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে নারীসহ তিনজন আমাদের এখানে ভর্তি হয়েছেন।’

তাদের মধ্যে রফিকুলের শরীরের ২২ শতাংশ, আবুল কাশেমের ২০ শতাংশ এবং জেসমিন আক্তারের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সময় উপস্থিত ছিলেন রেড ইউনিটের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সালেক।

Link copied!