× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:০২ পিএম

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:০২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর থানাধীন গুলবাগ আনন্দ কানন এলাকার একটি বাসায় লিফটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম খলিল (অপু) (২৬) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মো. মারুফ জানান, গুলবাগ আনন্দ কানন এলাকার ২৭৫ নম্বর বাসায় লিফটের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম খলিল অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ইব্রাহিম খলিলের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দীপনগর এলাকায়। তিনি মো. আলাউদ্দিনের সন্তান। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর মৃধা বাড়ি এলাকায় বসবাস করতেন। নিহত এক সন্তানের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Link copied!