× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:২২ পিএম

কমনরুমে ‘ডাক্তার’ সেজে যাতায়াত, ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:২২ পিএম

নুপুর ইসলাম জান্নাত। ছবি : সংগৃহীত

নুপুর ইসলাম জান্নাত। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ছাত্রী কমন রুম থেকে অ্যাপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। আটক ভুয়া শিক্ষার্থীর নাম মনিকা আক্তার মিতু (৩২)। তবে কলেজ আইডিকার্ডে তার নাম নুপুর ইসলাম জান্নাত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী কমনরুম থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া শিক্ষার্থী জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়। বাবার নাম মৃত মমিন আলী। বর্তমানে লালবাগ পোস্তা হোসেন উদ্দিন খান প্রথম লেনে রফিকুল ইসলাম খোকনের সাথে থাকেন। এসএসসি পাশ করার পর আর পড়াশুনা করেননি। তার ইচ্ছা ছিল চিকিৎসক হবার। তাই এক মাস যাবৎ মেডিকেল কলেজে যাতায়াত শুরু করেন। তবে কখনো ক্লাসরুমে ঢুকার সুযোগ পাননি।

তিনি আরও জানান, তার আসল নাম মনিকা আক্তার মিতু—সবাই নুপুর ইসলাম জান্নাত বলে ডাকে। নীলক্ষেত থেকে আইডিকার্ড বানিয়ে নাম দিয়েছেন নুপুর ইসলাম জান্নাত। মূলত তিনি মোবাইলে টিকটক করেন বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত এক মাস ধরে তিনি কলেজের ছাত্রী কমনরুমে আসা-যাওয়া শুরু করেন। তবে কয়েক দিন ধরে কয়েকজন ছাত্রীর নজরে আসে। আজকে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে কলেজে আসি। এরপর ওই ভুয়া শিক্ষার্থীকে পাই। তার কাছ থেকে একটি অ্যাপ্রোন, একটি স্টেথোস্কোপ ও একটি কলেজের আইডিকার্ড পাওয়া গেছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!