ঢাকায় বসবাসরত যশোরের অভয়নগরবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা’। শুক্রবার (৮ মে) রাতে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী হলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী। প্রধান অতিথি ছিলেন শিল্পোদ্যোক্তা ও নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মো. আতাউর রহমান সাকি।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী সভাপতি এবং ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ (অব.) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য শীর্ষ পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হাসান পিএইচএফ, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান মিলন ও মো. ইমদাদুল হক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারাজী বুলবুল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি আল মামুন, মো. আশরাফ-উল-আলম (পলাশ) ও মো. হাসানুজ্জামান খান (কাজল)। সাংগঠনিক সম্পাদক বিএম মুরাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আনিছুর রহমান রাজু ও মো. শরিফুল হক।
সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন অর্থ সম্পাদক ডা. কৃষ্ণ পদ সাহা, সহ-অর্থ সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন শেখ, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক তিতাস শীল, প্রচার সম্পাদক রফিকুল হক, আইনবিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ (সিজার), সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এমএম তৌহিদুর রহমান লিপটন, ক্রীড়া সম্পাদক খাইরুল হাসান ডাবু এবং মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান বাবু।
কমিটিতে আরও রয়েছেন ছাত্রবিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম সাগর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. তানজিলুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মো. মাসুদ উর রহমান, চিকিৎসাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. হাফিজুর রহমান, সহ-চিকিৎসাবিষয়ক সম্পাদক ডা. কাজী নওফেল হায়দার অর্ক, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক এফএম নুরউদ্দিন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ড. লিটু মন্ডল এবং তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক তরফদার মো. মেহেদী আল-মাসুদ (শিপলু)।
সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে মাহমুদ সোহেল, যুব সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. শামীম রেজা, দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক কাজী রিয়াজ, মহিলাবিষয়ক সম্পাদক মিসেস মুসলিমা খাতুন এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে মো. ইসরাফিল হোসেন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. মোহাম্মদ আশরাফুজ্জামান রিপন, মইনুল ইসলাম মইন, জাবের গাজী, আতিয়ার রহমান, মোহাম্মদ শাহজালাল ইমদাদ এফসিএ, মো. জুবায়ের হোসেন, শেখ বায়েজিদ মুস্তাকিম, তাপস কুমার দাস, মোবারক হোসেন, জিএম কামরুজ্জামান, শাহ আলম সিদ্দিকী মানিক, মোহাম্মদ শাহাবুদ্দিন এফসিএস, শামসুল আলম রুমেন এবং তাজবীর হোসেন তাজু।
অনুষ্ঠানে অভয়নগর উপজেলার কৃতি সন্তান ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। সভাশেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

