× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৫০ পিএম

আটককৃত বনমুরগি খেয়ে দেশী মুরগি অবমুক্ত করলেন বন কর্মকর্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৫০ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

বনমুরগি পাহাড়ের অনেকেই খাওয়ানো তো দূরের কথা, চোখেই দেখেন না। এরা সাধারণত স্বাধীনভাবে জঙ্গলে বিচরণ করে। নিজের পছন্দমতো খাদ্য খেয়ে বেঁচে থাকা জঙ্গলের বনমুরগি কতটা সুস্বাদু, তা কেবল দুর্গম এলাকার জুমচাষী পাহাড়িরাই জানে।

তাই খাগড়াছড়ির রেঞ্জের বন কর্মকর্তা এর লোভ সামলাতে পারেননি। অভিযোগ উঠেছে তিনি আটককৃত দুর্লভ বনমুরগি খেয়ে ২ হাজার টাকার দেশি পাহাড়ি মুরগি কিনে বনে অবমুক্ত করার নাটক করেছেন।

বাংলাদেশের লোকজন সাধারণত চার দেয়ালে বন্দি ব্রয়লার, লেয়ার মুরগি, সোনালী, পাকিস্তানি এবং গ্রামীণ এলাকায় দেশি মুরগি খেতে অভ্যস্ত। বন্যপ্রাণী শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। দুর্গম পাহাড়ের স্থানীয়রা মাঝে মাঝে শিকার করেন।

যারা পাহাড়ে ঘুরতে যান, রিসোর্ট বা রেস্টুরেন্টে বনমুরগির নাম করে পাহাড়ের দেশি মুরগি খাওয়ানো হয়। বনমুরগি গঠনে ছোট, তাই পাখির মতো এক গাছ থেকে আরেক গাছে উড়ে যেতে পারে। খাদ্যের সন্ধানে এরা মাঝে মাঝে পাহাড়ের জুমে চলে আসে।

বিষয়টি জানাজানি হওয়ার পর এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বনের লোক হয়ে বনের মুরগি খাওয়ার স্বাদ নিয়েছি। এতে তেমন কোনো দোষ নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!