× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:৪১ পিএম

১৭ দিনে প্রবাসী আয় এসেছে ২২ হাজার ৭৪০ কোটি টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

জানুয়ারি মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৪০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের জানুয়ারি প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৮১২ কোটি ৯০ লাখ ডলার। 

গত বছরের ১ জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল এক হাজার ৪৯৬ কোটি ৯০ লাখ ডলার।

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

রূপালী বাংলাদেশ

Link copied!