× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০২:৪৫ এএম

৬ ব্যাংকের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০২:৪৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিতর্কিত ব্যবসায়িক গোষ্ঠি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৬টি ব্যাংকের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের যে যেসব ব্যক্তি ও তার সঙ্গে প্রতিষ্ঠান ৬ ব্যাংকের শেয়ারহোল্ডার, তারা পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারবে না।

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্যাংকগুলোর ২৬ ব্যক্তি শেয়ারহোল্ডার ও ৫৬ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক এস আলম সংশ্লিষ্টদের একটি তালিকা পাঠিয়ে তাদের শেয়ার কেনাবেচায় নিষেধাজ্ঞা আরোপ করতে বিএসইসিকে অনুরোধ জানালে সংস্থাটি এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দেশের দুই স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) নির্দেশ দিয়ে আজই চিঠি পাঠিয়ে দিয়েছে বিএসইসি।

আলোচিত ব্যাংক ৬টি হচ্ছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

আরবি/জেডআর

Link copied!