× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:০৮ পিএম

নারীর এগিয়ে চলায় পাশে ব্র্যাক ব্যাংক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:০৮ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

নারীর আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা স্বপ্নপূরণ এবং কর্মক্ষেত্রে নেতৃত্ব বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীদের অর্থনীতির সক্রিয় অংশীদার ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সহায়তা দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংক সেই সব নারীদের সম্মান জানিয়েছে, যারা ব্যাংকের গ্রাহক, উদ্যোক্তা কিংবা কর্মী হিসেবে নিজেদের স্বপ্ন, সাহস ও সাফল্যের গল্প লিখে চলেছেন এবং আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিবেশ গড়ে তুলতে অবদান রাখছেন।

নারীদের আর্থিক অন্তর্ভুক্তি

নারীদের জন্য বিশেষায়িত ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘তারার মাধ্যমে ব্র্যাক ব্যাংক আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ বাড়িয়ে চলেছে। সঞ্চয়, ডিজিটাল ব্যাংকিং এবং দায়িত্বশীল ঋণসুবিধার মাধ্যমে এই প্ল্যাটফর্ম নারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০২৫ সালের শেষে ‘তারা’ প্ল্যাটফর্মে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজারের বেশি, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। এসব গ্রাহকের মোট অ্যাকাউন্ট সংখ্যা ৪ লাখ ৬৬ হাজারের বেশি এবং মোট আমানতের পরিমাণ প্রায় ১২ হাজার ৯৬৮ কোটি টাকা যা আগের বছরের তুলনায় ৩৮ দশমিক ৭ শতাংশ বেশি।

বর্তমানে ব্যাংকের মোট রিটেইল ডিপোজিটের ৩১ শতাংশই নারী গ্রাহকদের। ২০২৫ সালে নারীদের রিটেইল ঋণের পরিমাণ আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৬ কোটি টাকায়। এতে ২০ হাজারেরও বেশি নারী ঋণসুবিধা পেয়েছেন। নারীদের জন্য ইস্যু করা ক্রেডিট কার্ডের সংখ্যা প্রায় ২৯ হাজার ৫০০।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আস্থা’-তে নিবন্ধিত নারী গ্রাহকের সংখ্যা ২ লাখের বেশি। যেসব নারীর নিয়মিত আয়ের কাগজপত্র নেই, তাদের জন্য চালু করা হয়েছে ‘হোমমেকার্স অ্যাকাউন্ট’ সুবিধা। এর মাধ্যমে অনেক নারী এখন নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হতে পারছেন।

নারী উদ্যোক্তাদের সহায়তা

‘তারা’ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের এসএমই উদ্যোগগুলোর সঙ্গে সমন্বয় করে নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, ব্যবসা উন্নয়ন সহায়তা এবং বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৫ সালে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকটির এসএমই ঋণ পোর্টফোলিও দাঁড়িয়েছে ২ হাজার ৬০৮ কোটি টাকায়, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশের বেশি। একই সময়ে এ খাতে আমানত বেড়ে ২ হাজার ৮৭৩ কোটি টাকায় পৌঁছেছে, যা ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে ব্র্যাক ব্যাংক ১ লাখ ৩০ হাজারের বেশি নারী উদ্যোক্তাকে সেবা দিচ্ছে। দেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে নারীদের এসএমই ঋণের প্রায় ২৩ শতাংশই দিচ্ছে ব্র্যাক ব্যাংক।

দেশব্যাপী নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে ৬৪টি জেলায় শাখা পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছে ব্যাংকটি। এতে প্রায় ১ হাজার ৯০০ নারী উদ্যোক্তা অংশ নেন। প্রশিক্ষণে ব্যবসা ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা ও ডকুমেন্টেশন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এতে অংশ নেওয়া প্রায় ২৫ শতাংশ নারী অর্থায়ন সুবিধা গ্রহণ করেছেন এবং ৬০ শতাংশের বেশি নারী ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন।

‘আমরাই তারা’ উদ্যোগের আওতায় নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খাগড়াছড়িসহ ১০টি জেলায় ৩০০ নারী উদ্যোক্তাকে ব্যবসা ব্যবস্থাপনা ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত ‘উদ্যোক্তা ১০১ অ্যাক্সেলারেটর প্রোগ্রাম’-এর আওতায় ২০২৫ সালে ২৬৩ নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন।

নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণে ঢাকায় অনুষ্ঠিত ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’-এ ৮৫ নারী উদ্যোক্তার পণ্য প্রদর্শিত হয়। এতে সরাসরি বিক্রি হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকার বেশি পণ্য এবং প্রি-অর্ডার এসেছে ২৬ লাখ টাকার। কিউআর কোডের মাধ্যমে লেনদেন হয়েছে ১৬ লাখ টাকারও বেশি।

এছাড়া ‘উদ্যোগতারা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম’-এর মাধ্যমে ২৫০ জনের বেশি নারী উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, পণ্যের ফটোগ্রাফি, হিসাবরক্ষণ সফটওয়্যার ও অনলাইন মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সিএসআর উদ্যোগ

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২০২৫ সালে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ৮০৭ জন ছাত্রীকে ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি দিয়েছে ব্র্যাক ব্যাংক। ক্রীড়া ক্ষেত্রে ‘অপরাজেয় আলো’ নারী হকি টুর্নামেন্টে দেশের আটটি বিভাগের ৩৪২ সম্ভাবনাময় নারী খেলোয়াড় অংশ নেন। ‘অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ৪৪ নারীকে সেলাই প্রশিক্ষণ এবং ৫৬ প্রতিবন্ধী নারীকে ডিজিটাল ও মার্কেটিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়া বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা প্রদান কর্মসূচির মাধ্যমে ৪০ হাজারের বেশি নারীর দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা করেছে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, নারীরা যখন ব্যাংকিং সেবা, আর্থিক জ্ঞান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ পান, তখন তার সুফল শুধু পরিবারে সীমাবদ্ধ থাকে না এতে স্থানীয় ও জাতীয় অর্থনীতিও শক্তিশালী হয়। ‘তারা’ প্ল্যাটফর্ম, এসএমই প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি এবং সিএসআর উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য সুযোগ সৃষ্টি করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক, যাতে তারা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে পূর্ণাঙ্গভাবে অংশ নিতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!