× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১১:০৪ এএম

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা 

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১১:০৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। টানা দ্বিতীয়বারের মতো মূল্যবান এই ধাতুর দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

সোমবার (৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

গত দুই সপ্তাহে টানা ছয়বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তবে এর পরপরই দুই দফায় দাম কমানো হলো। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বার দাম বাড়ানো এবং ১৪ বার কমানো হয়েছে।

Link copied!