× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৬:১৭ পিএম

এস আলম গ্রুপমুক্ত

সোস্যাল ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৬:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন পরিচালনা পর্ষদে মেজর (অব.) ডা. মো. রেজাউল হককে পরিচালক করে ৫ সদস্যের নতুন পর্ষদ রোববার (২৫ আগস্ট) গঠন করা হয়েছে, বলে এক চিঠিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগের পর্ষদ বাতিল করে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ গঠন করা হলো।

নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) ডা. মো. রেজাউল হক এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার এবং মো. আনোয়ার হোসেন।

আরবি/জেডআর

Link copied!