× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৫:২০ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৫:২০ পিএম

ফাইল ছবি। সংগৃহীত

ফাইল ছবি। সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বজুড়ে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। সোমবার (২৩ মার্চ) একদিনেই এই মূল্যবান ধাতুর দাম পাঁচ শতাংশের বেশি কমেছে, যা ২০২৬ সালের সর্বনিম্ন স্তরে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২২৬ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। গত ১১ ডিসেম্বরের পর এটিই সোনার সর্বনিম্ন দাম। 

টানা নয়দিন ধরে সোনার এই দরপতন অব্যাহত রয়েছে। গত সপ্তাহে সোনার দাম ১০ শতাংশের বেশি কমেছে, যা ১৯৮৩ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সোনার দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল। সেই হিসেবে মাত্র দুই মাসেই দাম কমেছে ২০ শতাংশের বেশি।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ইরান সংকট চতুর্থ সপ্তাহে গড়ানোয় এবং তেলের দাম ১০০ ডলারের উপরে থাকায় বিনিয়োগকারীরা এখন সুদের হার কমার বদলে বাড়ার আশঙ্কা করছেন। ফলে বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনা তার আকর্ষণ হারাচ্ছে।

এদিকে, ইরান হুঁশিয়ারি দিয়েছে—যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালায়, তাহলে তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি স্থাপনায় পাল্টা হামলা করবে। এতে বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে এশিয়ার শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে, আর তেলের দাম ১১০ ডলারের ওপরে অবস্থান করছে।

বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারবাজারে ক্ষতি পুষিয়ে নিতে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে অন্য খাতে অর্থ সরাচ্ছেন, যার ফলে সোনার দাম আরও কমছে। 

সোনার পাশাপাশি রুপাসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামও ব্যাপকভাবে কমেছে। সোমবার স্পট সিলভারের দাম ৮ দশমিক ৯ শতাংশ কমে ৬১ দশমিক ৭৬ ডলারে নেমেছে। প্লাটিনাম ৯ শতাংশ কমে ১ হাজার ৭৪৯ দশমিক ৩১ ডলার এবং প্যালাডিয়াম ৫ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৩০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

Link copied!