× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:১৪ এএম

স্বর্ণের দামে বড় পতন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:১৪ এএম

স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বজুড়ে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২২৬ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। গত ১১ ডিসেম্বরের পর এটিই সোনার সর্বনিম্ন দাম। 

টানা ৯ দিন ধরে সোনার এই দরপতন অব্যাহত রয়েছে। গত সপ্তাহে সোনার দাম ১০ শতাংশের বেশি কমেছে, যা ১৯৮৩ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সোনার দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল। সেই হিসেবে মাত্র দুই মাসেই দাম কমেছে ২০ শতাংশের বেশি।

রূপালী বাংলাদেশ

Link copied!