× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৭:৫৭ পিএম

বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৭:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে সামার-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বাউয়েট প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী প্রভা আঞ্জুম ও সুমাইয়া ঐশীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মাহমুদুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাছুদার রহমান, অগ্রজ শিক্ষার্থীদের পক্ষে আইসিই বিভাগের শিক্ষার্থী নুরেন আফরা নওয়াল এবং নবাগত শিক্ষার্থীদের পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আতিফ বিন নাসিম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন অগ্রজ শিক্ষার্থীরা। উপাচার্য নবাগতদের পড়াশোনায় উৎসাহিত করতে তাদের হাতে বিভিন্ন মূল্যবান বই তুলে দেন।

নবীনবরণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় ফটোসেশন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Link copied!